অনুরোধের সত্ত্বেও বিষ্ণোই গ্যাংকে আটকায়নি কানাডা: ভারত


|

অনুরোধের সত্ত্বেও বিষ্ণোই গ্যাংকে আটকায়নি কানাডা: ভারত
ফাইল ছবি
গত কয়েক বছরে ভারতের বারবার অনুরোধের পরও কানাডা বিশ্নোই গ্যাং সদস্যদের গ্রেপ্তারে পদক্ষেপ নেয়নি, জানালো নয়াদিল্লি।
কানাডার সঙ্গে চলমান কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে ভারত এবার অভিযোগ তুলল, বিষ্ণোই গ্যাংয়ের সদস্যদের প্রত্যর্পণের জন্য নয়াদিল্লির পক্ষ থেকে অনুরোধ করা হলেও অটোয়া সাড়া দেয়নি।

আজ বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এমন অভিযোগ তুলে বলেছেন, এক দশকের বেশি সময় পার হলেও ২৬ জনকে এখনো প্রত্যর্পণ করেনি কানাডা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে জয়সোয়াল বলেন, ‘যে ব্যক্তিদের ভারতে ফেরত পাঠানোর জন্য আমরা অনুরোধ করেছিলাম, সেই ব্যক্তিরা নাকি এখন কানাডায় অপরাধ করছে বলে এখন দাবি করছে দেশটির পুলিশ। আর এসব অপরাধের জন্য ভারতকে দোষারোপ করা হচ্ছে। অনুরোধের এক দশক বা তার বেশি সময় পরও ২৬ জনকে প্রত্যর্পণ করা হয়নি। আরও কিছু অনুরোধ এখনো অপেক্ষমাণ।’

গত বছরের জুনে কানাডায় খুন হন খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং নিজ্জর। এ হত্যাকাণ্ডের জেরে গত বছরের সেপ্টেম্বর থেকে ভারতের সঙ্গে কানাডার কূটনৈতিক টানাপোড়েন চলছে। কানাডার দাবি, হত্যা ও সহিংসতাসহ কানাডায় বিভিন্ন সংঘবদ্ধ অপরাধে ভারত সরকারও জড়িত। যদিও ভারত এ অভিযোগ অস্বীকার করে আসছে। এ নিয়ে সম্প্রতি দুই দেশ পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার করেছে।

কানাডার পুলিশ গত সোমবার দাবি করে, ২০২৩ সালে শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের কুখ্যাত অপরাধী চক্র লরেন্স বিষ্ণোই গ্যাং জড়িত। এই হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)। তাদের অভিযোগ, ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) পক্ষে নিজ্জরকে হত্যা করেছিল বিষ্ণোই গ্যাংয়ের একদল সদস্য।

জয়সোয়াল বলেন, ‘একাধিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। (অভিযোগ তোলা হলেও) গত বছরের সেপ্টেম্বর থেকে আমাদের কোনো প্রমাণ দেওয়া হয়নি। গতকাল বুধবার রাতেও একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা আমাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছি। কানাডা যেসব অভিযোগ তুলেছে তার ব্যাপারে এখনো কোনো প্রমাণ তারা আমাদের দিতে পারেনি।’ সূত্র: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
|
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
|
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
|
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
|