চেন্নাইয়ে আকাশ প্রতিরক্ষার আন্তর্জাতিক প্রদর্শনী
ফাইল ছবি
এটি আন্তর্জাতিক আকাশপথ প্রতিরক্ষা সংক্রান্ত প্রদর্শনী। সেখানে সমর-১ এর প্রদর্শন করে দিয়েছে ভারতীয় সেনা।
খুব শিগগিরই এয়ার ডিফেন্স সিস্টেম ‘সমর ২’-র টেস্ট করতে চলেছে ভারত। ৩০ কিলোমিটার রেঞ্জের এই এয়ার ডিফেন্স সিস্টেম শত্রুকে আকাশপথেই গুঁড়িয়ে দিতে তাবড় ক্ষমতা রাখে। দেশের মাটিতে তৈরি এই ‘সমর ২’ সম্ভবত চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই পরীক্ষা করতে চলেছে সেনা। সমর ২, যার পুরো নাম ‘সারফেস টু মিসাইল ফর অ্যাশিওর্ড রিটালিয়েশন। ‘
চেন্নাইয়ের সুলুরে আয়জিত হচ্ছে ‘তরঙ্গ শক্তি ২০২৪’। এটি আন্তর্জাতিক আকাশপথ প্রতিরক্ষা সংক্রান্ত প্রদর্শনী। সেখানে সমর-১ এর প্রদর্শন করে দিয়েছে ভারতীয় সেনা। এবার অপেক্ষা সমর ২ এর। সমর-এর সিরিজের প্রথম ভার্সান হল সমর-১। এটি বায়ুসেনার অঙ্গ। এই প্রতিরক্ষা সিস্টেমের রেঞ্জ হচ্ছে ৮ কিলোমিটার পর্যন্ত। এই সিস্টেম রাশিয়ার এয়ার টু এয়ার মিসাইল ব্যবহার করে থাকে।
সমর-১ সজ্জিত হয়েছে আর ৭৩ ই দিয়ে। এর বিকাশাধীন নতুন রূপটিতে আর-২৭ মিসাইল রয়েছে। এবার অপেক্ষা সমর-২ এর জন্য। তা নিয়ে এক সেনা অফিসার বলেন, ‘ডিসেম্বরের মধ্যে প্রথম ফায়ারিং ট্রায়াল করা হবে।’ এই ডিফেন্স সিস্টেম নির্মাণে বায়ুসেনার সঙ্গে হাত লাগিয়েছে শিল্প জগতের দুই সংস্থা। মূলত, এই সমর সিস্টেম, আকাশপথে যেকোনও রকমের শত্রুপক্ষের হানা রুখে দিতে পারে। আকাশপথে আসা যেকোনও যুদ্ধ বিমান, হেলিকপ্টারকে গুঁড়িয়ে দিতে পারে এই সিস্টেম।
সমর সিস্টেম ছাড়াও ভারত নির্মাণ করছে ‘লং রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল’ সিস্টেম। ডিআরডিওর আওতায় ‘কুশ’ প্রজেক্টের আওতায় এই ডিফেন্স সিস্টেম তৈরি হয়েছে। সেটিতে ৩৫০ কিলোমিটারের সর্বোচ্চ রেঞ্জ ছিল। এটি আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে এটি মোতায়েন হবে, বলে খবর।
উল্লেখ্য, আন্তর্জাতিক স্তরের বায়ুপথের সমরাস্ত্র প্রদর্শন নিয়ে এই ‘আন্তর্জাতিক ডিফেন্স অ্যাভিয়েশন এক্সপোজিশন’ আয়োজিত হয়েছে। ‘তরঙ্গ শক্তি ২০২৪’ এর ফাঁকে এই এই শো আয়োজিত হয়। এই তরঙ্গ শক্তি ২০২৪, হল সবচেয়ে বড় বহুপাক্ষিক এয়ার কমব্যাট মহড়া, যা আয়োজন করেছে ভারত। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
| 2025-02-23
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
| 2025-02-23
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
| 2025-02-22
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
| 2025-02-22
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
| 2025-02-21